58 জন পড়েছেন
বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে নুনগোলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বগুড়া প্রতিনিধি:
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে বগুড়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বগুড়া সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নুনগোলা ইউনিয়ন পরিষদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনগোলা উচ্চ বিদ্যালয় ও নুনগোলা ডিগ্রি কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আঃ ওয়াজেদ। এতে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযান চলাকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমে থাকার স্থান এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন পরিষদের প্রশাসক আলমাহমুদ সরকার, সচিব রাসেল খান, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান টুকু, সহসভাপতি মোজাফফর হোসেন, রওশন আলী আলো, শহিদুল ইসলাম টম্পি, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, জাকারিয়া, মিস্টার, মতিয়ার রহমান মতি ও এনামুল।
এছাড়াও যুবদলের ইমদাদুল হক রাব্বী, শাওন, বিএনপিনেতা টুকু, এরশাদ, রনজু, ফিরোজ আল মামুন স্বপন ও তারিকুলসহ নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুনগোলা উচ্চ বিদ্যালয় ও নুনগোলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ এবং নিশিন্দারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়। আয়োজকরা বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, মশাবাহিত রোগ প্রতিরোধে সমাজের প্রত্যেক নাগরিককে সচেতন হয়ে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করা হয়।