Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার সকালে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, সাংবাদিক নেতা রাহাত রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ, আব্দুর রহিম বগরা, মহসিন আলী রাজু, সবুর শাহ লোটাস, আমিনুর রহমান মোহন, আব্দুল ওয়াদুদ, সাইফুল ইসলাম, জহুরুল ইসলাম, প্রতিক ওমর, টিএম মামুন, মাহফুজ মন্ডল, আব্দুস সালাম, আব্দুর রহিম, শাব্বির হাসান ফজলুল হক, মামুনুর রশিদ মামুন, স্মৃতি সঞ্চায়িতা অর্থি, সাদিকুর রহমান লিটন প্রমুখ।